
বিগত ৮ মে কয়েকটি গণমাধ্যমে রাজাপুরে সরকারি খাল দখল শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যাহা সম্পন্ন সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন । সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে অসৎ উদ্দেশ্যে একটি মহল এই সংবাদটি প্রকাশ করিয়েছে।
মূলত আমি আমার ক্রয়কৃত জমিতে সরকারি নকশা অনুযায়ী খালের জমি বাদ দিয়ে মাছের ঘের করার জন্য কাজ শুরু করি, উক্ত জায়গায় বর্তমানে যে খাল রয়েছে সরকারি নকশা অনুযায়ী সেখানে খাল নেই। তাই আমার জায়গা বুঝে পেতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমার চাচাদের সমন্বয়ে একটি সুষ্ঠু সমাধান চাই। এলাকাবাসীর জন্য খালটি প্রয়োজন, আমিও চাই সঠিক নিয়মে খালটি টিকে থাকুক । আমি কোন খাল ব্রিজ ও অন্যের জমি দখল করতে যাইনি। আমাকে নিয়ে যে সংবাদ প্রচার হয়েছে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
মাহাবুব আকন
রাজাপুর, উজিরপুর।