
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ “খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েল। ৯ মে শুক্রবার বিকাল ৪টায় বড়াকোঠা ইউনিয়নের নবজাগরণ ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। এসময় টুর্নামেন্ট এর উদ্বোধক ছিলেন বিএনপির নেতা বড়াকোঠা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সাইফ মাহমুদ জুয়েল মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরো মনোযোগী হওয়ার আহবান জানান।