1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে  আন্তঃজেলা ডাকাত দলের ০৩ জন সদস্য আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে  আন্তঃজেলা ডাকাত দলের ০৩ জন সদস্য আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের খুন ধর্ষণ, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড রোধে অতি দ্রুততার সাথে আসামী গ্রেফতার করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে আসছে যা সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ।

র‌্যাব-৮, বরিশাল, সদর কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল ০৫ মে  ৩ টায় বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বরিশালের বানারীপাড়া থানার ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান@বাবুল এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত ০৩ জন ডাকাতকে আটক করে। আটককৃতরা হলেন ১) মোঃ সেলিম শিকদার (৫৩) পিতা: নুরুল ইসলাম সিকদার, সাং-শিয়ালিয়া, থানা-বরগুনা সদর, জেলা বরগুনা, ২) মোঃ বাদশা সরদার (৪৫), পিতা: মোঃ আজিজ সরদার, সাং-কচুয়া, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল, ৩) ডালিম হাওলাদার (৪৮), পিতা মৃত নজরুল ইসলাম,  সাং- ইন্দ্রের হাওলা, থানা- বানারী পাড়া, জেলা-বরিশাল।

গত ২২/০৪/২০২৫ ইং তারিখে রাত ০২.০০ ঘটিকায় বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন দক্ষিণ বাইশারী গ্রামের ভিকটিম মোঃ মিজানুর রহমান@বাবুল (২৫) এর বসত ঘরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত সদস্যরা মুখে কাপড় ও বিভিন্ন রংয়ের মুখোশ বাধা অবস্থায় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে রক্ষিত ১৪ ভরি ০৮ আনা স্বর্ণালংকার, ০২টি মোবাইল  এবং নগদ ২,০০,০০০/-(দুইলক্ষ) টাকাসহ আনুমানিক সর্বমোট ২২,৪৩,৫০০ (বাইশ লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনায় ভিকটিম বাদী হয়ে বরিশাল জেলার বানারীপাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

উক্ত মামলার দায়িত্ব প্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত আসামীদের উক্ত ডাকাতির মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‌্যাব-৮, বরিশাল বরাবর অধিযাচন পত্র প্রেরণ করেন। এমতাবস্থায়, র‌্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপরিউক্ত আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের প্রত্যক্ষ অংশগ্রহণে ইতিপূর্বে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ