1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে অবৈধ দখলদারদের হাত থেকে মৎস্য ঘের দখলমুক্ত প্রকৃত মালিকরা  - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে অবৈধ দখলদারদের হাত থেকে মৎস্য ঘের দখলমুক্ত প্রকৃত মালিকরা 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৬৬ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের পশ্চিম কালবিলা আদর্শ মৎস্য প্রকল্প আওয়ামীলীগের দোসরদের হাত থেকে রক্ষা করলো প্রকৃত জমির মালিকরা। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামীলীগের দোসর সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ভূমিদস্যু ও সাতলা ইউনিয়নের ডাবল মাডার মামলার আসামি মোঃ মিজানুর রহমান মিয়া ক্ষমতার দাপটে সাতলার বাসিন্দা হয়েও হারতা ইউনিয়নের পশ্চিম কালবিলা আদর্শ মৎস্য ঘেরের প্রকৃত জমির ৭শত মালিক হয়ে বিভিন্ন সময় ভয়ভীতি, হুমকি, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে ৪শত একর জমি দখল করে মাছ চাষ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। তৎকালীন সময়ে ভয়ে মুখ খুলেনি জমির মালিকেরা । এরমধ্যে ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি- জামায়াতেসহ একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহনে আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে পালিয়ে যায়। আওয়ামীলীগ দোসর পালিয়ে থাকায় ৬ মে মঙ্গলবার সকাল ৯ টার দিকে প্রকৃত জমির মালিকরা কালবিলা আদর্শ মৎস্য ঘের দখলমুক্ত করে পোনামাছ চাষ করে৷ এসময় উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর তরিকুল ইসলাম তালুকদার, পশ্চিম কালবিলা আদর্শ মৎস্য ঘেরের সভাপতি মোঃ তাহের আলী হাওলাদার, হারতা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ছালেক মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন শত শত জমির মালিকগন। এদিকে ভূমিদস্যু আওয়ামী লীগের দোসর ও ডাবল মাডারের আসামি মিজানুর রহমান মিয়ার বিরুদ্ধে বিচারের দাবিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ