1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সুগন্ধা নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের হাঙর - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সুগন্ধা নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের হাঙর

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে ধরা পড়েছে একটি বিরল হাঙর। দোয়ারিকা গ্রামের জেলে চূন্নু মিয়া সোমবার সকালে প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে তার জালে হাঙরটি আটকাতে সক্ষম হন। হাঙরটির ওজন প্রায় ১০ থেকে ১২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৩ ফুট বলে জানা গেছে।

এ ধরনের হাঙর সাধারণত সমুদ্র বা লোনা পানির পরিবেশে দেখা গেলেও সুগন্ধা নদীর মতো স্বাদুপানির নদীতে ধরা পড়া অত্যন্ত বিরল ঘটনা। মাছটি ধরা পড়ার পর গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়, এবং উৎসুক জনতা ভিড় জমায় হাঙরটি একনজর দেখার জন্য।

জেলে চূন্নু মিয়া জানান, “জাল তুলতেই দেখি বড়সড় কিছু কাঁপছে। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারি এটা হাঙর। আমি জীবনে এমন মাছ এই নদীতে দেখিনি।”
এ ধরনের ঘটনা নদীর পরিবেশ ও জলজ প্রাণী বৈচিত্র্য নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ