
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। ১লা মে বৃহস্পতিবার উপজেলা শ্রমিক দল নেতা মোঃ সোলায়মান খান হাইয়ুমের নের্তৃত্বে শত শত নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করে এবং উপজেলার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে ইচলাদী বাসস্ট্যান্ডে শেষ করে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা শ্রমিক দল নেতা মোঃ আতিকুল ইসলাম বিপ্লব এর নের্তৃত্বে শত শত নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করে এবং উপজেলার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। উজিরপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ আসাদুজ্জামান আতিক এর নের্তৃত্বে নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করে এবং উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উজিরপুর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সজল মোল্লার সভাপতিত্বে নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।