1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জিআই পণ্যের মর্যাদা পেলো বরিশালের আমড়া জেলা প্রশাসকের হাতে সনদ হস্তান্তর - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জিআই পণ্যের মর্যাদা পেলো বরিশালের আমড়া জেলা প্রশাসকের হাতে সনদ হস্তান্তর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

বেলাল হোসেন সিকদার // বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন। আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা (২২ বেইলি রোড, ঢাকা) তে আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে জিআই নিবন্ধন সনদ হস্তান্তর করেন।

বরিশালের আমড়ার সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে।বরিশালের সনাতন ধর্মের বহু পুরোনো সংস্কৃতি হলো তাদের যেকোন অনুষ্ঠানে খাবার শেষে আমড়ার টক থাকতে হবে।এটাকে তারা শেষ পাত বলে। বরিশালের মিঠা পানির কারণে আমড়ার প্রাকৃতিক গন্ধ বিদ্যমান,স্বাদে মিষ্টি, সুস্বাদু যা অন্যান্য অঞ্চলের আমড়া থেকে আলাদা হয়ে থাকে।

বরিশালের আমড়া শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।এর স্বতন্ত্র স্বাদ,পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার বরিশালের আমড়াকে সারাদেশে পরিচিতি দিয়েছে।

এই স্বীকৃতি ও জনপ্রিয়তার ফলে স্থানীয় কৃষকরা আমড়া চাষে আরও উৎসাহিত হচ্ছেন, যা তাদের আর্থিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এই অর্জনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি ও চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা যায়,যা এই অঞ্চলের কৃষিকে আরও সমৃদ্ধ করবে।

ইতিমধ্যেই বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন আমড়া চাষীদের কে বেশি করে উন্নত মানের আমড়া উৎপাদনে উৎসাহিত করেছেন।এবং বরিশালের আমড়া আরো বেশি করে যাতে দেশ-বিদেশের রপ্তানি করা যায় সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক।
বরিশাল জেলা প্রশাসকের মানবিক চতুর্মুখী কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছেন বরিশালের সর্বমহল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ