1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে হানিফ পরিবহনের চাপায় ১ শ্রমিকদল নেতা নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে হানিফ পরিবহনের চাপায় ১ শ্রমিকদল নেতা নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা – বরিশাল মহাসড়কে বরিশালের উজিরপুর উপজেলা সোঁনার বাংলা নামক স্হানে হানিফ পরিবহণের চাপায় ১ শ্রমিক দল নেতা নিহত হয়েছে । প্রায় আধা ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে স্হানীয়রা। এদিকে হানিফ পরিবহণটি বাবুগঞ্জের নতুন হাট এলাকায় থেকে আটক করে ঘটনা স্হানে নিয়ে আসে স্হানীয়রা । পহেলা মে বৃহস্পতিবার দেড়টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে । স্হানীয় ও শ্রমিক দল নেতাদের সূত্রে জানাযায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের শ্রমিক দলের সহ- সভাপতি মো: মানিক গাজী (৫৫) আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে উপলক্ষে সকাল ৮ টার দিকে ইচলাদী বাসষ্টান্ডে র‍্যালিতে অংশ গ্রহন করেন। এরপর উপজেলা শ্রমিক দলের নেতা কর্মিদের সাথে গিয়ে বরিশাল জেলা শ্রমিক দলের আয়োজিত র‍্যালিত অংশ গ্রহন করেন। র‍্যালি শেষে নেতা কর্মিদের সাথে উজিরপুরের সোঁনার বাংলা বাজারে উপস্থিত হয়। এরপর রাস্তার পশ্চিম পাড় থেকে শ্রমিক দলনেতা মো: মানিক গাজী দুপুরের খাবারের প্যাকেট নিয়ে রাস্তার পূর্ব পাড়ে পাড়া পাড়ারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল গামী ঢাকা মেট্রো – ব- ১২-১৮৫৭ নং হানিফ পরিবহনটি পিছনদিক থেকে ধাক্কা দিলে মাথায় ও শরীরে আঘাত প্রাপ্ত হয় এবং রাস্তার পাশে ছিটকে পড়ে। স্হানীয় ও শ্রমিক দলের নেতারা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু  বলে ঘোষনা করে। উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে । নিহত মানিক গাজী ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের মৃত আব্দুল হক গাজীর পুত্র ।এদিকে শ্রমিক দল নেতা সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক অকাল মৃত্যুতে পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ