1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চাঁদা না দেয়ায় বাবুগঞ্জে বিয়ের কাজীর ২ লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চাঁদা না দেয়ায় বাবুগঞ্জে বিয়ের কাজীর ২ লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরউত্তর ভূতের দিয়া এলাকায় চাঁদা না দেয়ায় বিয়ের কাজী আব্দুর রহমানের বাড়ির প্রায় দুই লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী মনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণী ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল অভিযুক্ত মনোয়ার হোসেন আব্দুর রহমানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি ও তার অনুসারীরা আব্দুর রহমানের ভোগদখলীয় জমিতে থাকা মেহগনি, রেন্টি ও চাম্বল গাছ কেটে নেওয়ার হুমকি দেন। প্রাণভয়ে আব্দুর রহমান এলাকা ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় বিএনপি নেতাদের বিষয়টি জানালে অভিযুক্ত মনোয়ার ক্ষিপ্ত হয়ে ২৪ এপ্রিল দলবলসহ হামলা চালিয়ে গাছগুলো কেটে নেয় এবং ট্রলিতে করে সরিয়ে নেয়। পরদিন বাকি গাছ নিতে গেলে আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ২৭ এপ্রিল বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনোয়ার হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেন আব্দুর রহমান। মামলায় মনোয়ার হোসেন (৫৫), আবু বক্কর হাওলাদার (৩২), রুবেল বিশ্বাস (৪০), মনির হোসেন (৪৫), বাবুল হোসেন (৫০) এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং পুলিশের ভয়ে প্রায় ২০ বছর আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে দেশে ফিরে আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হন তিনি। তার বিরুদ্ধে কেউ মুখ না খুললেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশে চাঁদাবাজির একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ