1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙনের কবল থেকে ৫ ইউনিয়ন রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙনের কবল থেকে ৫ ইউনিয়ন রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবল থেকে ৫ ইউনিয়নকে রক্ষায় মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীসহ এলাকাবাসী। মানববন্ধন ছিল জনতার ঢল। ৩০ এপ্রিল বুধবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন এর সভাপতিত্বে ও বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় সন্ধ্যা নদী ঘেঁষে বড়াকোঠা ইউনিয়নের সাকরাল, নারিকেলি,চাউলাহার, এলাকায় ভাঙ্গন প্রতিরোধে বাধঁ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারিকেলি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান,উপজেলা যুবদলের সদস্য মোঃ আনিচুর রহমান,বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মনিরুজ্জামান মন্টু,সহ-সভাপতি হাফিজুর রহমান চুন্নু, মোঃ ছরোয়ার হোসেন মৃধা,বড়াকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিক মল্লিক,বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ হোসেন,বড়াকোঠা ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী জাকের মল্লিক,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাজাহান ঢালী,বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসাইন. উপজেলা শিবিরের তদারককারী মোঃ রমজান আলী,৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওঃ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ। এসময় বক্তারা বলেন উজিরপুর-সাতলা সড়কে সন্ধ্যা নদী ভাঙনের কবলে ৫টি ইউনিয়নের লোকজন। পাশাপাশি রয়েছে স্কুল, কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা । এভাবে নদী ভাঙন অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি,মৎস্য ব্যাহত হবে। হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসার শঙ্কা রয়েছে। এ থেকে রেহাই পেতে অচিরেই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে মানববন্ধনে বক্তারা। অন্যাথায় পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা। এ ব্যপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বেড়িবাঁধ নির্মাণের জন্য জনগণের যৌক্তিক দাবি নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এছাড়া নদী ভাঙন রোধে অচিরেই ব্যবস্থা গ্রহনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ