1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিদ্যুৎ বিচ্ছিন্ন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিদ্যুৎ বিচ্ছিন্ন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃসোমবার বিকেলে কালবৈশাখী ঝড় ওবিশাল আকৃতি শিলাবৃষ্টিপাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে । নষ্ট হয়েছে জমির ফসলসহ অসংখ্য গাছপালা। ভয়াবহ শিলা বৃষ্টিতে দুই শতাধিক ঘরবাড়ি ও দোকানপাটে টিনের চালা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। জানা গেছে সোমবার বিকেলে হঠাৎ করে বাতাস শুরু হয়ে ভারী বৃষ্টি ও বড় বড় আকারে শিলা পড়তে থাকে মুহূর্তের মধ্যে প্রবল ঝড় শুরু হয়। ঝরে বহু গাছপালা দোয়ারিকা সড়কের ওপর ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া গাছপালা বিদ্যুতের খুঁটি উপর পরে বিদ্যুতের তার ছিড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।। অন্ধকারাছন্ন হয়ে পড়ে বৃষ্টি গ্রামের দশ হাজার বিদ্যুৎ গ্রাহক। গ্রামগুলো হল উপজেলা রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা, মানিককাঠি মহিষাদ উত্তর রহমতপুর পশ্চিম রহমতপুর খানপুরা ক্ষুদ্রকাঠি, দেহের গতি ইউনিয়নের রাকুদিয়া,রাহুকাঠি,চরসাধুকাটি বাহেরচর, কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া, মধ্য ভুতের দিয়া, জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জ, ব্রাহ্মণ দিয়া, চর উত্তরভুতের গ্রাম শিলাবৃষ্টির তাণ্ডবে শতাধিক টিনের ঘরবাড়ি এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।কাঁচা ঘরবাড়ি টিনের ছাউনি উড়ে গেছে।

বিদ্যুৎ না থাকায় এসব এলাকার মানুষ পানির সংকটসহ নানা দুর্ভোগে পড়েছেন। মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ