1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে শাতলায় মায়ের দোয়া ক্লিনিকে অভিযান,ভূয়া ডাঃ রেজাউল করিমের ১ বছরের সাজা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে শাতলায় মায়ের দোয়া ক্লিনিকে অভিযান,ভূয়া ডাঃ রেজাউল করিমের ১ বছরের সাজা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

 

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে মায়ের দোয়া ক্লিনিকের মালিক নারী লুভী ভূয়া এমবিবিএস ডা: পরিচয় দানকারী ভূয়া ডাঃ মোঃ রেজাউল করিমকে ১ বছরের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ২৯ এপ্রিল মঙ্গলবার ১২টায় উজিরপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মাঈনুল ইসলাম সাতলা মায়ের দোয়া ক্লিনিকে অভিযান পরিচালনা করেন এবং ভুয়া ডাক্তার রেজাউল করিমকে ১ বছরের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাখাল বিশ্বাস অপুর্ব ও উজিরপুর মডেল থানা পুলিশের টীম। দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে ধোকা দিয়ে রেজাউল করিম নিজেকে ভূয়া এমবিবিএস পরিচয় দিয়ে স্বাস্থ্য সেবার নামে কোটি কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এছাড়া সে প্রশাসনকে ফাঁকি দিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা চালায় । এতে করে রোগীরা দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়াও তার বিরুদ্ধে ইতি পূর্বে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের আত্মীয় স্বজনের । অভিযোগ থাকা সত্তেও সে আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে যায়। অবশেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাঈনুল ইসলাম এর অভিযানে তার শেষ রক্ষা হলোনা। রেজাউল করিমের ১ বছরের সাজাপ্রাপ্ত হয়। এদিকে ভূয়া ডাঃ মোঃ রেজাউল করিমের ১ বছরের সাজা হওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ