
নিউজ ডেস্ক: জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এ্যসোসিয়েশন অব ভলান্টারি এ্যকশন ফর সোসাইটি ( আভাস) এর উদ্যোগে গৃহকর্মীদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের উদ্দেশ্যে তথ্য বুথ স্থাপন করা হয়।
এসময় শহরের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৫০ জন গৃহকর্মী আইনী সহায়তা নেন। বরিশালের দুইজন অভিজ্ঞ আইনজীবী উক্ত আয়োজনে গৃহকর্মীদের পরামর্শ প্রদান করেন।