1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেইনের সড়ক ও মীরগঞ্জে সেতু নির্মান করতে হবে - ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেইনের সড়ক ও মীরগঞ্জে সেতু নির্মান করতে হবে – ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল বিভাগের দারিদ্রতা দূরীকরন ও অবকাঠামোগত উন্নয়নের দাবীতে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিদ‍্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এবি পার্টির স্মারকলিপি প্রদান

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিদ‍্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে বরিশাল বিভাগের অবকাঠামোগত উন্নয়নের জন‍্য এবি পার্টির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ।

এসময় তিনি উপদেষ্টাদের কাছে বরিশাল বিভাগের সমস্যা তুলে ধরে বলেন, বরিশাল বিভাগের অবকাঠামো উন্নয়নের ঘাটতি পূরনে পদ্মা সেতুর পরে ভাঙ্গা থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত ছয়/আট লেইনের সড়ক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে বরাদ্দের ব্যবস্থা করা সহ বরিশাল শহর ও বাবুগঞ্জ উপজেলার সাথে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জকে যুক্ত করতে মীরগঞ্জে আড়িয়াল খাঁ/সুগন্ধা নদীর ওপর একটি সেতু অবিলম্বে নির্মানের উদ্যোগ গ্রহণের প্রস্তাব তুলে ধরেন ।

পাশাপাশি তিনি উপদেষ্টাদের কাছে স্থানীয় জনগনকে চাঁদাবাজির হয়রানী থেকে মুক্ত রাখতে ফেরীঘাট যেন ইজারা না দেয়া হয় এবং ঘাটের রক্ষণাবেক্ষণ যেন সুলভমূল‍্যে পেশাদারিত্বের ভিত্তিতে করা হয় সেই বিষয়ে লিখিত দাবীও উপস্থাপন করেন। সেতু হবার পরে মীরগঞ্জের ফেরী সুবিধা বাবুগঞ্জ খেয়াঘাটে দিতে পারলে লক্ষ লক্ষ নাগরিকদের জীবনমান বদলে যাবে উল্লেখ করেন তিনি। বিভাগের সড়ক/মহাসড়কের রাস্তা মেরামতের উদ্যোগ নেবার দাবীও তোলা হয় স্মারকলিপিতে। গ্রামীন জনপদের রাস্তাগুলো যুগ যুগ ধরে ভঙ্গুর অবস্থায় আছে যা নতুন করে বানানো বা মেরামতের উদ্যোগ নিতে হবে। এর বাহিরে বরিশালের বিভাগীয় অর্থনীতির উন্নয়নে পর্যটন ও মৎস শিল্প গড়ে তোলা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল তৈরী, বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরী, অনাদায়ী কৃষি ঋণ মওকুফ করবারও দাবী তোলা হয় দাবীনামাতে।

আলোচনা শেষে উপদেষ্টা মহোদয়গন দরিদ্রতম বিভাগের হিসেবে বরিশালের সমস্যা সমাধানের জন্য এবি পার্টির দাবীকৃত যৌক্তিক প্রস্তাবনাসমূহ আমলে নিয়ে সাধ্যমত বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় সাথে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) গাজী নাসের, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ