1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে সরকারি খাল থেকে মাটি বিক্রি: এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে সরকারি খাল থেকে মাটি বিক্রি: এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃআজ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার কৃষি গবেষণা ইন্সটিটিউট সংলগ্ন খাল থেকে খাল খনন প্রকল্পের আওতায় উত্তোলিত মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব কামরুন্নাহার তামান্না। অভিযান চলাকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।

সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় উত্তোলিত মাটি কোনোভাবেই ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সম্পদ রক্ষায় ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

উপজেলা প্রশাসন বাবুগঞ্জের পক্ষ থেকে সাধারণ জনগণকে সরকারি সম্পদ সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ