1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে আদালত চত্বর থেকে এসির আউটডোর চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে আদালত চত্বর থেকে এসির আউটডোর চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত

  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল আদালত চত্বর থেকে এসির আউটডোর ইউনিট চুরির ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নগর পুলিশের গোয়েন্দা তৎপরতায় মূল অভিযুক্ত গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

২১ এপ্রিল ২০২৫ খ্রি. বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের খাস কামরার পেছনের রুম থেকে এসির আউটডোর ইউনিট চুরির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু হয়।

মামলাটির তদন্তের দায়িত্ব পান নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করেন তিনি।

তদন্তের একপর্যায়ে ২২ এপ্রিল ২০২৫ খ্রি. দুপুর ২টা ৪০ মিনিটে কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো: আকাশ হাওলাদার (২৫), পিতা- কালাম হাওলাদার, মাতা- কলি বেগম, স্থায়ী ঠিকানা: চর হাটখোলা (পার্ট), চরমোনাই ট্রলার ঘাট সংলগ্ন, বরিশাল সদর (কোতোয়ালী), বরিশাল জেলা—কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে নিচের চোরাই মালামাল উদ্ধার করা হয়:
১. একটি ফ্যান ব্লেড ও একটি ফ্যান মোটর
২. একটি এসির কমপ্রেশার
৩. কাঠের বড়িওয়ালা মোটরচালিত ভ্যান, যার উপর উপরের মালামাল বহন করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল

অপরদিকে, চরমোনাই ট্রলারঘাট এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী টিকলী সুমনের বাসা থেকে উদ্ধার করা হয়:
১. এসির একটি কনভেনসার
২. এসির স্টিলের আউটডোর কেসিং-এর চারটি অংশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পেশাদারিত্ব, দ্রুত পদক্ষেপ, প্রযুক্তির সুচারু ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের সমন্বয়ে এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসে। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার বরিশাল পুলিশের দক্ষতা ও নিষ্ঠার প্রতিফলন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ