1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ব্যাটারী চুরি ও হামলার ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ব্যাটারী চুরি ও হামলার ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৬৮ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ব্যাটারী চুরি ও হামলার ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায় ২০ এপ্রিল বামরাইল ইউনিয়নের সানুহার ৫নং ওয়ার্ডের মাহেন্দ্রা চালক মোঃ সেকান্দার বেপারী রাত সাড়ে ১১ টার দিকে মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমের বাড়িতে মাহেন্দ্রা গাড়ি রেখে বাড়িতে যায়। এ সুযোগে ওই গ্রামের মোঃ মামুন মৃধা ওই মাহেন্দ্র গাড়ির ব্যাটারী চুরি করে নিয়ে যায় এবং শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের মোঃ আলমগীর হোসেনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সেকান্দার বেপারী বাদী হয়ে ২২ এপ্রিল অভিযুক্ত মামুন মৃধার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও দুই মাস পূর্বে ওই গ্রামের মোঃ মামুনুর রশীদ এর মাহেন্দ্র গাড়ির ব্যাটারী চুরি হয়। চুরির ঘটনার সাথে মামুন মৃধা জড়িত সন্দেহ হয় এবং এ নিয়ে তার সাথে কথা-কাটাকাটি হয় এবং বিরোধ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত ২১ এপ্রিল রাত ১১ টার দিকে মামুনুর রশীদকে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে মামুন মৃধা পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। এ ঘটনায় ২২ এপ্রিল ভুক্তভোগী মামুনুর রশীদ বাদী হয়ে অভিযুক্ত মামুন মৃধার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত মামুন মৃধার বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ