1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেহেন্দিগঞ্জে ড্রেজার আটকে চাঁদাদাবি ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেহেন্দিগঞ্জে ড্রেজার আটকে চাঁদাদাবি ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দিগঞ্জে ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি ও ড্রেজার আটকে হুমকি-ধামকি দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি সজিব ।

সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে মোঃ মাইদুল ইসলাম, মোঃ রিয়াদ,মেঃ বাবুল মাঝি, মোঃ মিরাজ জমাদ্দার, মোঃ বাবুল, মোঃ জসিম মোল্লা ও মোঃ বালু মনিরসহ অজ্ঞাত কয়েকজনার সঙ্গবদ্ধ দল আমার কাছে চাদা দাবি করে আসছে কিছুদিন যাবত। চাদা না দেয়ায় আমার উপরে হামলা চালিয়ে মারধর করে আমার ব্যাবসায়ীক ড্রেজার তারা জিম্মি করে।আমি দীর্ঘদিন যাবত ধুলিয়া মধ্যচর এলাকায় বালু কাটা ড্রেজার দিয়ে বিভিন্ন জায়গায় বালু দেই। গত কয়েক দিন যাবত অভিযুক্তরা আমার বালু কাটা ড্রেজার নেয়ার জন্য পায়তারা করে। অভিযুক্তরা আমাকে বলে ধুলিয়া মধ্যেচর এলাকায় বালু কাটার ড্রেজার চালাতে হলে আমি তাদেরকে বালুর ফুট প্রতি ০২ (দুই) টাকা করে দিতে হবে।

আমি অভিযুক্তদের কথায় রাজি না হলে আসামীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় ১নং আসামী মোঃ মাইদুল ইসলাম আমার বাবহৃত মোবাইল ফোনে কল করে আমাকে বলে, দ্রুত বালুর ড্রেজারের কাছে আসো।

আমি সরল বিশ্বাসে মোটরসাইকেল যোগে একই তারিখ মধ্যেচর এলাকার জনৈক জাফর এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছালে সকল আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি আসামীদেরক গালিগালাজ করতে নিষেধ করলে আসামীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাথারী ভাবে মারধর করে শরীরের বিভিন্নস্থানে জখম হয়।

সজিব জানান, একপর্যায় আসামী মোঃ মাইদুল ইসলাম এর হাতে থাকা লাঠি দিয়ে আমার মাথা লক্ষ্য করিয়া আঘাত করে। এছাড়া অন্যান্য আসামিরা আমাকে বেধরকভাবে শরীরের বিভিন্ন অংশে মারধর করলে আমি গুরুত্বর আহত হই।

এসময় তারা আমার সাথে থাকা মোবাইল ও মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এরপর আসামিরা হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে আমি মোটরসাইল যোগে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে ভর্তি হয়ে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা প্রদান করে। বর্তমানে আসামীরা একত্রিত হয়ে আমার বালু কাটার ড্রেজার চালিয়ে বিভিন্ন স্থানে বালু দিচ্ছে বলে জানতে পারি। ২নং আসামী মোঃ রিয়াজ সরদার আমাকে বলে তুই এখান থেকে ড্রেজার নিতে হলে ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা দিতে হবে। তা নাহলে আর ড্রেজার ফেরত পাবিনা।

ভুক্তভোগী সজীবের উপর দুই দফায় হামলা ও ড্রেজার জব্দ করায় বর্তমানে তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছে।

এ ঘটনায় অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সজিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ