1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে কয়েকটি গ্রামের মানুষের চলাচলের রাস্তা দখল করে মুরগীর ফার্ম - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে কয়েকটি গ্রামের মানুষের চলাচলের রাস্তা দখল করে মুরগীর ফার্ম

  • প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

 

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে মানুষের চলাচলের একমাত্র রাস্তা দখল করে মুরগীর ফার্ম নির্মান করছে অসাধু ব্যবসায়ী বলে অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় হস্তিশুন্ড ৯নং ওয়ার্ডের মো: হাশেম গোমস্তার ছেলে রাজমিস্ত্রি আলমগীর গোমস্তা পূর্ব পুরুষ থেকে সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তা ও খাল দখল করে মুরগীর ফার্ম করেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায় ওই রাস্তা দিয়ে বিভিন্ন এলাকার শত শত মানুষ চলাফেরা করে।হস্তিশুন্ড থেকে ত্রিমুখী এলাকা পর্যন্ত এক কিলোমিটার জুড়ে ওই রাস্তাটি দিয়ে কয়কটি গ্রামের মানুষ শত বছর ধরে চলাফেরা করতো। ঐ রাস্তা দখল করে অসাধু ব্যবসায়ী নিজের ফায়দা হাসিল করার জন্য মুরগীর ফার্ম করেছে। অভিযুক্ত আলমগীর গোমস্তা জানান আমার মুরগীর ফার্মে পল্লী বিদ্যুৎ এর সংযোগ দেয়া হয়েছিলো তা এলাকার কতিপয় লোকজন বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়ে আমার মুরগীর ফার্মের সংযোগ বিচ্ছিন্ন করেছে। তাই আমি চলাচলের রাস্তা বন্ধ করেছি। এদিকে শত বছরের চলাচলের রাস্তা প্রভাবশালীদের কবল থেকে দখল মুক্ত করার লক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান চলাচলের রাস্তা দখল করা আইনসম্মত নয়। তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ