1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই - আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই – আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

গতকাল রোববার (২০ এপ্রিল) বরিশাল সিটি কর্পোরেশনের সম্মুখে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনী রোডম্যাপ ও তারিখ নিয়ে একেক সময় একেক মন্তব্য করে যাচ্ছেন। যা বিভিন্ন মিডিয়ায় প্রায়সময়ই দেখা যাচ্ছে। কিন্ত নির্বাচন ইস্যুতে তাদের একেক জনের একেক মন্তব্য দেশের মানুষকে বিভ্রান্ত করছে। জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের প্রত্যাশা একটি স্থায়ী সরকার। যার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে রুপান্তরিত হবে। জনগণের এ আকাঙ্খাকে গুরুত্ব না দিয়ে উপদেষ্টাদের একেক জনের মন্তব্যে জণমনে বিরুপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থার সুস্পষ্ট ও নির্দিষ্ট কোন ধারণা জনগণের কাছে পৌছাতে না পারলে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে দেশের মানুষের কাছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ হবেন তারা।

রহমাতুল্লাহ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান রহমাতুল্লাহ।

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাদিকুর রহমান লিংকন,
নগর বিএনপির সদস্য এডভোকেট মাসুদুর রহমান ও জাহিদুর রহমান রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আকন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: আল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, বিএম কলেজ ছাত্রদল নেতা
আকবর মুবিন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ