1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে কবিতার কণ্ঠে শিল্পসংস্কৃতির দীপ্ত উচ্চারণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে কবিতার কণ্ঠে শিল্পসংস্কৃতির দীপ্ত উচ্চারণ

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: শিল্প-সংস্কৃতি চর্চায় নিবেদিত প্রতিষ্ঠান জীবনানন্দ ললিতকলা একাডেমি “শব্দে শব্দে শোভিত হোক বৈশাখ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করেছে একটি ব্যতিক্রমধর্মী আবৃত্তি সন্ধ্যা—‘উচ্চারণে ঐতিহ্য’।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশালের ঐতিহ্যবাহী খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। শুধুমাত্র কবিতা ও আবৃত্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সন্ধ্যা শ্রোতাদের হৃদয়ে সৃষ্টি করে গভীর শিল্পবোধের অনুরণন।

আবৃত্তি পরিবেশন করেন বরিশাল নাটকের আবৃত্তি সম্পাদক সুজয় সেন গুপ্ত, ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মণি মুক্তা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার, কবি ও সাংবাদিক মেহেদি হাসান, কবি ও লেখক হুযাইফা রহমান, বরিশাল বেতারের ঘোষক ও সংবাদ পাঠক নেজারুল ইসলাম বাবু, সংগীতশিল্পী ও উদীচী বরিশালের সহ-সাধারণ সম্পাদক কমল ঘোষ, বরিশাল বেতারের ঘোষক তাসনিম সিদ্দিকি সিয়াম, কবি ও সাংবাদিক অনিকেত মাসুদ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও বাচিক শিল্পী মশিউর।

অনুষ্ঠান সঞ্চালনা ও আবৃত্তি করেন বাচিক শিল্পী, বাংলাদেশ বেতার ঢাকার সংবাদ পাঠিকা এবং জীবনানন্দ ললিতকলা একাডেমির ব্যবস্থাপনা প্রধান রাখী সায়ন্তনী।

একাডেমির শিক্ষার্থীদের কণ্ঠে নিজেদের চর্চার সেরা প্রকাশ ঘটে এই সন্ধ্যায়। অভিভাবকদের অংশগ্রহণ এই আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় দেশের শ্রমজীবী মানুষদের প্রতি, যাঁদের ঘাম ও পরিশ্রমেই সমাজ ও সভ্যতা এগিয়ে চলে।

স্বাগত বক্তব্য রাখেন জীবনানন্দ ললিতকলা একাডেমির পরিচালক, কবি ও সাংবাদিক সুকান্ত অপি। তিনি বলেন, জীবনানন্দ ললিতকলা একাডেমি কেবল কণ্ঠচর্চার কেন্দ্র নয়, এটি একটি বিশ্বাস, যেখানে প্রতিটি উচ্চারণ মানে আত্মপ্রকাশের স্বাধীনতা।

আবৃত্তি শেষে মন্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য আজমল হোসেন লাবু, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মুনির টিটু, সাবেক সভাপতি ও ঝালকাঠি কলেজের সাবেক অধ্যক্ষ বিমল চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার বাহ্ উদ্দিন গোলাপ এবং খেয়ালী গ্রুপ থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক ও জীবনানন্দ ললিতকলা একাডেমির যন্ত্র সংগীত অনুষদের প্রধান সঞ্জিত সমদ্দার প্রমুখ।

গভীর শিল্পচেতনায় নির্মিত এই আয়োজন বরিশালের সাহিত্যপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।#

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ