1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে আ.লীগ কর্মী মনির আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে আ.লীগ কর্মী মনির আটক

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :: রাজনৈতিক মামলায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেন মনিরকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তাকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের মামলায় আটক করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাখাওয়াত হোসেন মনির সক্রিয় আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। এমনকি বিগত ২০১২ সালে চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে সভাপতি সুলতান আহমেদ খানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শাখাওয়াত হোসেন মনির একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী মর্মে প্রত্যয়ন দিয়েছিলেন।

সরেজমিনে থানায় গিয়ে দেখা যায়- এসআই শফিকুল ইসলাম শাখাওয়াত হোসেন মনিরকে আটক করে থানায় নিয়ে আসেন। এ খবর শুনে থানায় ছুটে আসেন বরিশাল জেলা বাস্তুহারা দলের সভাপতি মিলন মুন্সি, বরিশাল সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক শাহ আলম হাওলাদার, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুর আশ্রাফসহ বেশ কয়েকজন বিএনপি নেতা। তারা হুঙ্কার দিয়ে বলতে থাকেন- শাখাওয়াত হোসেন মনিরকে কেন আটক করা হয়েছে? সে বিএনপির লোক। এ সময় তাদের কাছে শাখাওয়াত হোসেন মনির কিভাবে বিএনপির লোক হয়েছে, বিএনপির কোন মিছিল মিটিংএ তার ভূমিকা ছিল বা আছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান মিলন মুন্সি ও শাহ আলম হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- রাজনৈতিক মামলায় শাখাওয়াত হোসেন মনিরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত বলে আমরা জানতে পেরেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ