1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ে ভাঙ্গাজোরা বেঞ্চে চলছে শিক্ষার্থীদের পাঠদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ে ভাঙ্গাজোরা বেঞ্চে চলছে শিক্ষার্থীদের পাঠদান

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভাঙ্গাজোরা বেঞ্চে বসে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।এছাড়া বেঞ্চের সংখ্যা কম থাকায় একাধিক শিক্ষার্থীদের দাড়িয়ে ক্লাস করতে হচ্ছে। আতঙ্কে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকরা। এই প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ শতাধিক,শিক্ষক রয়েছে ১৭ জন,অফিস সহকারী বিভিন্ন পদে কর্মচারী রয়েছে ৬ জন। এ স্কুলের শিক্ষার্থীরা লেখা-পড়ায় অনেক ভালো এবং মেধাবী শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে শীর্ষে অবস্থানে আছে । বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ জানান,ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে ১৯২০ সালে এই স্কুলটি স্থাপিত হয়। এছাড়া স্কুলটি মহাসড়কের পার্শ্ববর্তী হওয়ায় অধিক শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে এবং উচ্চ শিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় । তাই লেখাপড়ায় অনেক ভালো। অপরদিকে ২০০৩ সালে স্কুলটি পূর্ণঃর্নির্মাণ হওয়ার পরে এ পর্যন্ত কোন ভবন নির্মাণ হয়নি এবং বেঞ্চ বাবদ কোন সরকারি বরাদ্দ হয়নি। এডহক কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ কবির মিয়া জানান এই স্কুলে শিক্ষার্থী অনেক। কিন্তু পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের খুব কষ্ট করে ক্লাস করতে হচ্ছে। উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন জানান বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত ওই শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বাবদ আর্থিক সহায়তার দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ