1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মোবাইল কোর্ট অভিযানে বরফকলকে ৪০ হাজার টাকা জরিমানা, ১৩ হাজার পিস অবৈধ আইসক্রিম বিনষ্ট - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মোবাইল কোর্ট অভিযানে বরফকলকে ৪০ হাজার টাকা জরিমানা, ১৩ হাজার পিস অবৈধ আইসক্রিম বিনষ্ট

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃ১৬ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারস্থ একটি বরফকলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, উক্ত বরফকলে অবৈধভাবে আইসক্রিম উৎপাদন করা হচ্ছে এবং উৎপাদনের সময় মানবদেহের জন্য ক্ষতিকর স্যাকারিন, অননুমোদিত রঙ ও কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়াও, ভুয়া লেবেল ও প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।

অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন ২০০৯ (সংশোধিত ২০২৩) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় এবং তাকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে উৎপাদিত আনুমানিক ১৩,০০০ পিস অবৈধ আইসক্রিম ধ্বংস করা হয়।

এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা কামরুন্নাহার তামান্না। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর, বাবুগঞ্জ জনাব শেখ মোহাম্মদ জাকির হোসাইন এবং বাবুগঞ্জ থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ