1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আন্দারমানিক ইউনিয়নে আরিফ মাহমুদের করাত কলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আন্দারমানিক ইউনিয়নে আরিফ মাহমুদের করাত কলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ 0 বার সংবাদি দেখেছে

এস এম শাহ আলম, বিশেষ প্রতিনিধি। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধার মানিক ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফ মাহমুদ রতন এর করাত কলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা,

আরিফ মাহমুদ রতন জানান সোমবার রাত আনুমানিক ১-৩০ মিনিটে মিলের পাশের বাড়ির জাকির হোসেন আমার বাড়ি গিয়ে জানান,মিলে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী উপজেলা হিজলা ফায়ার সার্ভিস কে মুঠোফোনে অবহিত করি, তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরো জানান আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আরিফ মাহমুদ রতন বলেন গত একবছর আগেও আমার মিলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। তখন আমি কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না নেওয়ায়। দুর্বৃত্তরা আবার ও আমার মিলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। রতন বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।আমি আশা করি পুলিশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন। কাজির হাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন ভুক্তভোগী আরিফ মাহমুদ রতন একটি অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ এর ভিত্তিতে পুলিশ এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ