1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ-১৪৩২ ও বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। এছাড়া উপজেলা পরিষদ হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরমধ্যে কবিতা আবৃত্তি, নৃত্যগানে অংশগ্রহন করে উজিরপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাঈনুল ইসলাম খান,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়েতে ইসলামীর আমীর মাওঃ আঃ খালেক, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোঃ শাহ আলম,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদার,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী বেসরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রী, বীর মুক্তযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও দীর্ঘ ১৭ বছর পরে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাতিক্রমী আয়োজনে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এদিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,অতিতের গ্লানি ধুয়ে মুছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে উপজেলাকে ঢেলে সাজানোর লক্ষে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ