
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিশ্বব্যাপী মজলুম ফিলিস্তিনিদের উপর হামলায় আহত ও মৃত্যুর প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উজিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সনাতন ধর্মালম্বী ও জনগন। ১২ এপ্রিল শনিবার বিকেলে সনাতন ধর্মালম্বী ও জনগনের আয়োজনে মানববদ্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উজিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিন মাদার্সী সার্বজনীন কালী মন্দির চত্তরে মানব বন্ধন অনুষ্ঠানের এলাকার সন্তান জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবনাথ কর্মকারের সভাপতিত্বে ও সমাজ সেবক অসিম বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক মো: গিয়াসউদ্দিন আকন, মো: হেমায়েত উদ্দিন খলিফা, মুক্তিযোদ্ধা আ: রব ফকির, সমাজ সেবক বাবু রমেশ চন্দ্র শিউলি, চিত্ত রঞ্জন রায়, নির্মল চন্দ্র রায়,প্রান বন্ধু দাস,মনিময় হালদার,মো: কালাম হাওলাদার, মো: কাওসার হোসাইন। উপস্হিত ছিলেন ১ নং ওয়ার্ডের সনাতন ধর্মালম্বী ও জপগন। ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মানববদ্ধন ও বিক্ষোভ মিছিল করে এবং মহান সৃষ্টি কর্তার কাছে ইজরাইলির ইহুদী নিশ্চিহ্ন করতে ও ফিলিস্তিনি মুসলিমদের শান্তি কামনা করে প্রার্থনা করে ।