1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে ডাকাত সেজে মা-নানিসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে ডাকাত সেজে মা-নানিসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃ পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বারইখালি গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ডাকাতির ছক করে ঘরে ঢুকে সৎ মা, সৎ ভাই, মামা, নানীসহ পাঁচজনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সৎ ছেলে হৃদয় গাজী ও মহসিন গাজীসহ ৭-৮ জনের একদল সন্ত্রাসী।

গত ৬ এপ্রিল রাত ১টার দিকে এই মর্মান্তিক হামলা চালানো হয়। ঘটনার সময় ঘরের দরজা খোলার সাথে সাথেই ফাহিম (১৮) এর ওপর অতর্কিতভাবে হামলা শুরু হয়। তার চিৎকারে পরিবারের বাকি সদস্যরা এগিয়ে এলে একে একে সবার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। আহতরা হলেন—সৎ মা ঝুমুর বেগম (৪৫), ফাহিম (১৮), মামা শাহিন তালুকদার (৩৫), জাকির হোসেন তালুকদার (৪৫) এবং সৎ নানী শামসুন্নাহার (৬৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ৮ এপ্রিল শাহীন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে বিমানবন্দর থানায় চারজনকে আসামি করে একটি হত্যা প্রচেষ্টার মামলা (মামলা নং-১০) দায়ের করেন।

এদিকে শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মাধবপাশা তিনমোড় এলাকায় ভ্যানচালক সমিতি ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। বরিশাল-বানারীপাড়া মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে উভয় পাশে দুই শতাধিক যানবাহন আটকে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াজ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ আলী বেগ, মাধবপাশা বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিজান সরদার, শিক্ষক আরিফ হোসেন প্রমুখ। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ