1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ফিলিস্তিনে ইজরাইলি নৃশংস হামলার প্রতিবাদ কলাপাড়ায় বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ফিলিস্তিনে ইজরাইলি নৃশংস হামলার প্রতিবাদ কলাপাড়ায় বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিউজ ডেস্ক: গাজায় চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার আছর নামাজবাদ,আমরা কলাপাড়াবাসী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, উপজেলা যুব হিজবুল্লাহ, তাওহীদি জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে খেপুপাড়া বড় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় জামে মসজিদে মাঠে সমাবেশ হয়।

 

এসময় বক্তব্য রাখেন বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ুকলাপাড়া ুউপজেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান।
বক্তারা ইসরাইলি হামলাকে ‘নির্মম গণহত্যা’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘গাজায় নারী ও শিশুর উপর নৃশংস হামলা চালিয়ে ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করেছে। মুসলিম বিশ্বকে একযোগে এর প্রতিবাদ জানাতে হবে।’

এসময় তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ইসরাইল বিরোধী নানা স্লোগান দেন। এছাড়া ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে গাজার মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে উপজেলার মহিপুর, কুয়াকাটায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ