
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ২০২৪-২৫ ইং অর্থ বছরের কৃষির প্রনোদনা কর্মসুচির আওতায় ২০২৫-২৬ ইং মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়। ১০ এপ্রিল বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্তরে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা প্রান্তিক কৃষকদের মাঝে সার ও উফশী আউশ বীজ ধান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ জাকির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম, মো: হেলাল উদ্দিন, মোঃ রাসেল হাওলাদার, উপজেলা কৃষক দলের আহবায়ক মো: ফায়জুল হক রাড়ি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক বৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা প্রান্তিক কৃষকদের সব ধরনের সহায়তা ও বিভিন্ন পরামর্শ দিয়ে দেশের কৃষিখাতকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করার নির্দেশ প্রদান করেন।