1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ৮ দফা দাবি: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ৮ দফা দাবি: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের চারটি সেমিস্টারের প্রায় ৫৮০ জন শিক্ষার্থী তাদের ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রহমতপুর ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে উভয় পাশে প্রায় দুই শতাধিক যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।

গত পাঁচ দিন ধরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছিলেন। কিন্তু তাদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় আন্দোলন আরও বেগবান করতে তারা সড়কে নামতে বাধ্য হন।

বিক্ষোভে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. কাউসার মাহমুদ, মোহাম্মদ ফারহান শাকিল, মো. মইন বিন মোয়াজ্জেম, মো. তামিম ইকবাল এবং মো. শাহাদাত হোসেন।

শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো:

1. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান।
2. উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও প্রজ্ঞাপন জারি।
3. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট নিরসন।
4. সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ।

এই বিষয়ে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, “শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে, বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। এটি একটি উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়।”

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ