
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিশ্বব্যাপী মজলুম ফিলিস্তিনিদের উপর হামলায় আহত ও মৃত্যুর প্রতিবাদে মহরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে তৌহিদী জনতা । ৭ এপ্রিল সোমবার সকাল ১০টায় সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে উজিরপুর উপজেলা । বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসষ্ট্যান্ডে আধা ঘন্টা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা বরিশাল মহাসড়কে দুই পাশে ৪/৫ কিলোমিটার হাজার হাজার গাড়ী আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর জামায়াত ইসলামীর আমীর মোঃ আল-আমিন সরদার, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ বাকী বিল্লাহ, উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি ডিএম আল-আমিন, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল আজিজ, সেক্রেটারি মোঃ মিরাজুল ইসলাম মিন্টু, আল ইসরা ইসলামিয়া মাদরাসার শিক্ষক মওলানা সিরাজুল ইসলাম, আন নুর নুরানী ও হাফেজী মাদরাসার পরিচালক মাওলানা মোঃ মনির হোসেন সহ উজিরপুরের সর্বস্তরের জনগন, ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং মহান আল্লাহর কাছে ইজরাইলির ইহুদী নিশ্চিহ্ন করতে ও ফিলিস্তিনি মুসলিমদের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করে।