1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিএনপির নাম ভাংগিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের ধরিয়ে দিন- জিয়াউদ্দিন সিকদার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিএনপির নাম ভাংগিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের ধরিয়ে দিন- জিয়াউদ্দিন সিকদার

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজদের কোন প্রশ্রয় নয়, সরাসরি পুলিশে ধরিয়ে দিন বলে জানিয়েছেন বরিশাল নগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া। গত বুধবার (২ এপ্রিল) নগরীর রুপাতলী বাস টার্মিনাল এলাকায় পরিবহন মালিক-শ্রমিক ও সকল ব্যবসায়ীদের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষে “ঈদ শুভেচ্ছা” বিনিময় শেষে এ কথা বলেন তিনি।

এসময় জিয়াউদ্দিন সিকদার বলেন, ইতিপুর্বে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ বছর বেপরোয়া ভাবে বিভিন্ন স্থাপনা থেকে চাঁদাবাজি করেছে দোসররা। নিজেদের আখের গোছাতে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা উত্তোলন করেছে। এখন দেশ আওয়ামী স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কোন স্থাপনা থেকে চাঁদাবাজির সুযোগ নেই। স্বত:স্ফুর্তভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারছেন ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় কেউ চাঁদাদাবি করলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন। কারণ এরা আওয়ামী লীগের দোসর। জাতীয়তাবাদি বিএনপি ব্যবসায়ী বান্ধব জনকল্যানমুখী দল। ক্ষতিসাধণ নয়, জনকল্যান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে দলটি। দলের ভাবমুর্তি ক্ষুন্নে আওয়ামী দোসরদের নানাবিধ নেতিবাচক কর্মকাণ্ডের অপকৌশলকারীরা সক্রিয়। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।
কর্মসূচিতে বাস মালিক-শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ