1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে প্রতারক সজল গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে প্রতারক সজল গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নাসির শরীফ,উজিরপুর::: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনায় সামাজিক উন্নয়ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর মালিক জিহাদ মোর্শেদ সজল সঞ্চয়ের নামে শত শত গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছে। ভুক্তভোগীরা সর্বশান্ত হয়ে পথে বসেছে।

এর মধ্যে হস্তিশুন্ড গ্রামের মৃত আঃ আজিজ বেপারীর ছেলে দিনমজুর লুৎফর রহমান বেপারীও রেহাই পায়নি। লুৎফর রহমানের কাছ থেকে সঞ্চয় ও অধিক লভ্যাংশ দেয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর টাকা ফেরত চাইলে নানা তালাবাহানা শুরু করে। এরপর কোন উপায়ন্তর না পেয়ে লুৎফর রহমান বেপারী বাদী হয়ে আটিপাড়া গ্রামের দবির সরদারের ছেলে খোলনায় অবস্থিত সামাজিক উন্নয়ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর মালিক অভিযুক্ত জিয়াদ মোর্শেদ সজল ও হস্তিশুন্ড গ্রামের এছাহাক সরদারের ছেলে অভিযুক্ত ইউসুফ ইউসুফ সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ব্যপারে ভুক্তভোগী লুৎফর রহমান বেপারী জানান আমি গরীব অসহায় আমার সাড়া জীবনের সঞ্চয়, শেষ সম্বল গচ্ছিত ১ লক্ষ টাকা লাভের আশায় ওই সমিতিতে জমা রাখি। কিন্তু লাভ তো দুরের কথা আমার আসল টাকাও ফেরৎ চাইতে গেলে নানা তালবাহানা শুরু করে। কোন উপায়ন্তর না পেয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। সে মামলায় জিহাদ মোর্শেদ সজলের বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও তাকে পুলিশ গ্রেফতার করছেনা।

এই টাকা ফেরৎ পাওয়ার আশায় ঘুরে ঘুরে পথের ভিখারি হয়ে গেছি্। এছাড়া পরিবারের সদস্যদের নিয়ে না খেয়ে থাকতে হয়।এছাড়াও শত শত গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি কোটি আত্মসাৎ করে জিহাদ মোর্শেদ সজল। অভিযুক্তদের মোবাইল ফোনে পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে অচিরেই পাওনা টাকা ফেরৎসহ অভিযুক্তদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী দিনমজুরসহ সকল গ্রাহকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ