1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কলাপাড়ায় বিষ দিয়ে আইনজীবীর মাছের খামারে চুরি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কলাপাড়ায় বিষ দিয়ে আইনজীবীর মাছের খামারে চুরি

  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আইনজীবীর মাছের খামারে বিষ দিয়ে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম নাচনাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই আইনজীবী জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল।

জানা যায়, গত পাঁচ বছর পূর্বে পশ্চিম নাচনাপাড়া গ্রামে সাত একর জমি নিয়ে জ্ঞান পূর্ণিমা এগ্রোফার্ম লি: নামে ওই মাছের খামার, সবজি বাগান ও ফলের বাগানটি গড়ে তোলেন আইনজীবীর ছেলে চন্দ্র শেখর মন্ডল। তার ফার্মের মাছের খামারে রুই, কোড়াল, মৃগাল, তেলাপিঁয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। ঘটনারদিন গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র খামারে বিষ দিয়ে মাছ চুরি করে নিয়ে যায়। মেরে ফেলা হয় কয়েক হাজার মাছের পোনা।
ক্ষতিগ্রস্থ পূর্ণিমা এগ্রোফার্ম লিমিটেড’র স্বত্তাধিকারী চন্দ্র শেখর মন্ডল বলেন, রাতের আধারে কে বা কাহারা তার খামারে বিষ দিয়ে করে মাছ চুরি করেছে তা বোধগম্য নয়। তবে, এতে কয়েক হাজার ছোট মাছ মারা গেছে এবং প্রায় দুই লক্ষ টাকার বড় মাছ ধরে নিয়ে গেছে বলে তিনি জানান।
কলাপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ