1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইফতার বিতর্কে ঈদগাহে সংঘর্ষ, আহত ১৫, ঈদের নামাজ পণ্ড - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইফতার বিতর্কে ঈদগাহে সংঘর্ষ, আহত ১৫, ঈদের নামাজ পণ্ড

  • প্রকাশিত : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দিয়া চৌকিদার বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদের নামাজ শুরুর মুহূর্তে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নামাজ শুরু হওয়ার আগে স্থানীয় ইউসুফ মিজান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, “মসজিদে আমাদের দেয়া ইফতার ইব্রাহিম কেন খাননি?” এর জবাব চাইলে স্থানীয় বেল্লাল হোসেন বিষয়টি নামাজের পরে সমাধানের কথা বলেন। এ সময় ইব্রাহিম বেল্লালের জামা ধরে টান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ইউসুফ (৪৫), মিজান (৪০), বেল্লাল (৩৫), স্বাধীন (১৮), করিম (২৫) সহ সাতজন এবং অপরপক্ষের ইব্রাহিম (৪৫), জুয়েল (৪০), মজিবর (৫৫), জাফর (৩৫), রুবেল (৩৮) সহ মোট ১৫ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন।

সংঘর্ষের জেরে ঈদের নামাজ পরিচালনাকারী ইমাম ঈদগাহ ত্যাগ করলে মুসল্লিরা নামাজ আদায় না করেই বাড়ি ফিরে যান।

এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে, যার ফলে তারা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ