1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার এর মমতাময়ী মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মৃত মোঃ আফতাব উদ্দিন হাওলাদারের স্ত্রী ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদারের মমতাময়ী মাতা মোসা: রওশন আরা বেগম(৭৫) ২৮ শে মার্চ শুক্রবার রাত ১০ টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু  বরন করেন। ইন্না-লিল্লাহি………রাজেউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৫ কন্যাসহ পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৯ শে মার্চ সকাল ১০ টায় গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু । জানাযা নামাজে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হুমাউন খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম আলাউদ্দিন, সরদার সিদ্দিকুর রহমান, মো: জালাল হোসেন মল্লিক,মো: শাহিন শিকদার, পৌর সভার সদস্য সচিব মো: রোকনুজ্জামান টুলু, যুগ্ন-আহবায়ক মো: হেমায়েত উদ্দিন খলিফা, গুঠিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: লাভলু চাপরাশী,বিএনপি নেতা মো: আমিনুল ইসলাম নিপু, শিক্ষক মো: রিয়াজ তালুকদার, উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আ,ফ, ম, সামছুদ্দোহা আজাদ,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং উপজেলা ও পৌর বিএনপির সদস্য মো: এমদাদুল কাসেম সেন্টু, গুঠিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: মিরাজ হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: কাইউম খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো: মনির হোসেন সরদার, পৌর ছাত্র দলের আহবায়ক মো: আলাউদ্দিন বেপারী, সাবেক উপজেলা ছাত্র নেতা ও যুবদল নেতা মো: শাহাদুত জামান কমরেট জানাযায় অংশগ্রহণ করেন । এছাড়াও উপজেলা ও পৌর বিএনপিসহ ভিবিন্ন রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, এলাকাবাসী জানাযায় অংশ গ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ