
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর বরিশাল জেলার আহবায়ক কমিটির বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা ইউনিয়নের ধামুরা গ্রামের কৃতি সন্তান পলাশ কুন্ডু যুগ্ন – আহবায়ক নির্বাচিত হওয়ায় শোলক ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিগণ অভিনন্দন ও ফুলেল সুভেচ্ছা জানিয়েছেন। এরা হলেন শোলক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো:মনির হোসেন জমাদ্দার,বরিশাল জেলা ছাত্র দলের সহ-সভাপতি মো:রাজিব হোসেন মজুমদার, শোলক ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জসিমউদ্দিন খলিফা, উজিরপুর ছাত্র দলের যুগ্ন- আহবায়ক মো: মহিউদ্দিন খলিফা,শোলক ইউনিয়নের শ্রমিক দলের যুগ্ন-সাধারন সম্পাদক মো: বাবুল কবিরাজ, যুবদল নেতা মো: মাছুম হাওলাদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিগণ । বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুন দে এর ২৫ শে মার্চ সাক্ষরিত আদেশে ৬৪ টি জন সদস্য বিশিষ্ঠ বরিশাল জেলা কমিটি ঘোষণা করা । পলাশ কুন্ডুকে জেলা কমিটিতে ৮ নাম্বার যুগ্ন-আহবায়ক করা হয়।