1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে বোনেরও মৃত্যু—বাবুগঞ্জে হৃদয়বিদারক ঘটনা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে বোনেরও মৃত্যু—বাবুগঞ্জে হৃদয়বিদারক ঘটনা

  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
Oplus_0

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। ছোট ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে বড় বোনও না ফেরার দেশে চলে গেলেন। একদিনের ব্যবধানে দুই ভাইবোনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা, স্থানীয় ইটভাটার মালিক সত্তার খান (৫৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বরিশালের সেবা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু পথেই মৃত্যু হয় সত্তার খানের।

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় বোন মোছাম্মত লুৎফুন্নেছা বকুল (৭৫) ছুটে আসেন পিত্রালয়ে। শনিবার সন্ধ্যায় ছোট ভাইয়ের মরদেহ যখন বাড়িতে আনা হয়, তখন শেষবারের মতো তাকে দেখতে গিয়েই লুৎফুন্নেছা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

লুৎফুন্নেছা বকুল খানপুরা-রাশেদ খান মেনন স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক আনসার আলী মোল্লার স্ত্রী ছিলেন। একসঙ্গে দুই ভাইবোনের মৃত্যুতে তাদের পরিবার ও এলাকাবাসী শোকে স্তব্ধ।

রবিবার পৃথক জানাজার পর দুই ভাইবোনকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। ক্ষুদ্রকাঠী ও খানপুরা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া, সবাই যেন এখনও বিশ্বাস করতে পারছে না এই আকস্মিক মৃত্যু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ