
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় কেন্দ্রীয় বিএনপির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক গনমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় শোলক ইউনিয়ন বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলে শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আ: আজিজ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় শোলক ইউনিয়ন বিএনপি ও সকল অংঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও উজিরপুর – বানারীপাড়ার গণমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সুস্বাস্থ্য কামনায় এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ আলাউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক সরদার মো: ছিদ্দিকুর রহমান, শোলক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: সাইফুল আলম চান, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম খোকন, উপজেলা কৃষক দলের আহবায়ক মো: ফায়জুল হক রাড়ী, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো: মনির হোসেন সরদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সামীম হাওলাদার, ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক মো, সবুজ হাওলাদার । এছাও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।