1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পৌর শাখার উদ্যোগে আগামীর বাংলাদেশ বিনির্মানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার বিকেল ৪ টায় উজিরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অফিস কক্ষে পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মুফতি রেজাউল করিম মনিরের সভাপতিত্বে ও পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মিরাজুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওঃ শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃ আব্দুল হক, পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার। আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা যুব আন্দোলনের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তুহিন, ইমাম ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ নকীব হাসান শেখ কাসেমাবাদী। উপস্থিত ছিলেন পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ বাকী বিল্লাহ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌরসভার সকল ওয়ার্ডের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিক বৃন্দ। ইফতারের পূর্বক্ষনে দেশের ক্রান্তিলগ্নে দেশে শান্তি প্রতিষ্ঠা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। এসময় প্রধান অতিথি মুফতি আব্দুল আজিজকে সভাপতি, মাওঃ মনিরুল ইসলাম মুরাদকে সহ-সভাপতি,মিরাজুল ইসলাম মিন্টুকে সেক্রেটারি নির্বাচিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর শাখার কমিটি ঘোষনা করা হয়। এছাড়া শপথ বাক্য পাঠ করানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ