1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পূর্ব ভরসাকাঠী হাফেজী মাদ্রাসায় খেলার মাঠ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পূর্ব ভরসাকাঠী হাফেজী মাদ্রাসায় খেলার মাঠ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ভরসাকাঠী গ্রামে নূরে মদিনা নূরানী ও হাফেজী মাদ্রাসায় খেলার মাঠ নির্মাণের দাবিতে কোমলমতি শিক্ষার্থীরা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ২২ মার্চ শনিবার সকাল ১০ টায় অত্র মাদ্রাসার সামনে মানববন্ধনে অংশগ্রহন করে কোমলমতি শিক্ষার্থীরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মোঃ রাকিবুল ইসলামসহ শিক্ষক বৃন্দ। পূর্ব ভরসাকাঠী নূরে মদিনা নূরানী ও হাফেজী মাদ্রাসাটি ২০২১ সালে স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছে ৪জন। শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতাধিক। লেখাপড়ায় অনেক ভালো। মেধাবী শিক্ষার্থীর সংখ্যা অনেক। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মোঃ হানিফ। প্রতিদিন ভোর হলেই কোমলমতি শিক্ষার্থীরা রাস্তা দিয়ে পায়ে হেটে হেটে মাদ্রাসায় পাঠদান করতে আসে । আর লেখা-পড়ার পাশাপাশি বিনোদন একটু খেলাধুলা করার জন্য ক্লাস সময়ের আগেই শিক্ষার্থীরা মাদ্রাসায় যায়। কিন্তু মাদ্রাসার সামনে সংকীর্ণ মাঠ রয়েছে। তাও আবার উঁচু,নিচু,গর্তে ভরা। তাই খেলাধুলার পরিবেশ নেই। খেলাধুলা আর আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া বেহাল দশা ওই মাঠে খেলাধুলা করতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। অবুঝ শিশুরা বলেন মোগো খেলার জন্য বালু ভরাট করে মাঠ তৈরি করে দিলে অনেক ভালো হইতো। যদি কেউ আমাদের জন্য খেলার মাঠ উপহার দেয়। তাহলে আল্লাহর কাছে অনেক দোয়া করমু। এদিকে অচিরেই বালু ভরাট করে খেলার মাঠ নির্মাণের দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও বামরাইল ইউনিয়ন পরিষদের (দায়িত্ব প্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ