
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় কেন্দ্রীয় বিএনপির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক গনমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় গুঠিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন এর সঞ্চালনায় গুঠিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের আয়োজনে আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও উজিরপুর – বানারীপাড়ার গণমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সুস্বাস্থ্য কামনায় এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, যুগ্ম-আহ্বায়ক মোঃআলাউদ্দিন,যুগ্ম-আহ্বায়ক সরদার মো: ছিদ্দিকুর রহমান, উজিরপুর মডেল থানা কর্মকর্তা আব্দুস সালাম,গুঠিয়া জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ আবু ছালে,সেক্রেটারী মোঃ মোখলেছুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী