1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে জেলা প্রশাসনের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করার অপরাধে ঘরোয়া রেস্টুরেন্টে জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে জেলা প্রশাসনের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করার অপরাধে ঘরোয়া রেস্টুরেন্টে জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: ২১ মার্চ শুক্রবার বিকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরীর সদর রোড এলাকায় ঘরোয়া রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আবু জাফর মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবং পণ্যের গুণগতমান নিশ্চিত করতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালক করা হয় এসময় তাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ঘরোয়া রেস্টুরেন্টে অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে খোলা ভাবে ইফতার সামগ্রী তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বেশ কিছু বিপনী বিতান ও শপিংমলকে অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রয় করার অপরাধে সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেনসহ আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ