1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ধর্ষণের মামলা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি যুবলীগ নেতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ধর্ষণের মামলা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি যুবলীগ নেতার

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ধর্ষণের ঘটনায় মামলা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে ধর্ষক যুবলীগ নেতা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনা ঘটেছে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর সাকরাল গ্রামে। ধর্ষণের ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে যুবলীগ নেতা ধর্ষক ইউনুস হাওলাদার ওরফে বাবুকে আসামী করে বরিশাল আদালতে মামলা দায়ের করে। উল্লেখ্য সাকরাল গ্রামের আমজেত আলী হাওলাদারের ছেলে যুবলীগ নেতা মোঃ ইউনুস হাওলাদার ওরফে বাবু(৩০) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে একবছর ধরে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য যুবলীগ নেতা লম্পট ইউনুস হাওলাদার (বাবু) বাদী হয়ে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। প্রবাসীর স্ত্রী সাংবাদিকদের জানান,আমার স্বামী ৯ বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। এ সুযোগে আওয়ামীলীগের দাপট ও তার বাবা মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে লম্পট ইউনুস হাওলাদার (বাবু)বসতঘরে ঢুকে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমাকে জোরপূর্বক বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছে। লোকলজ্জা ও লম্পট বাবুর ভয়ে কাউকে কিছু বলিনি। কোন উপায়ন্তর না পেয়ে ওই লম্পট ইউনুস হাওলাদার বাবুর বিরুদ্ধে ২০২৪ সালের ২ জানুয়ারি বরিশাল আদালতে মামলা দায়ের করি। এরপর থেকে আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেয় এবং মামলা তুলে না নিলে পরবর্তীতে লম্পট ইউনুস হাওলাদার বাবু ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা আমজেদ হাওলাদার এবং ভাই ইদ্রিস হাওলাদার মিলে আমাকে হত্যা করে লাশ গুম করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। নাম প্রকাশ্যে এলাকার একাধিক ব্যাক্তি জানিয়েছেন যুবলীগ নেতা ইউনুস হাওলাদার বাবু তার বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় সে দাপট দেখিয়ে এলাকায় বিভিন্ন কূকর্মের সাথে জড়িয়ে পড়েছে। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ধর্ষণসহ সমাজে সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জরিত ছিল তারা । অভিযুক্ত ইউনুস হাওলাদার বাবু বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান বিষয়টি জানা নেই,আদালতে মামলা অনুযায়ী কোন নির্দেশনা পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ওই লম্পটকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ