
নিউজ ডেস্ক: ২১ মার্চ শুক্রবার বিকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরীর সদর রোড এলাকায় ঘরোয়া রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আবু জাফর মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবং পণ্যের গুণগতমান নিশ্চিত করতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালক করা হয় এসময় তাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ঘরোয়া রেস্টুরেন্টে অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে খোলা ভাবে ইফতার সামগ্রী তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বেশ কিছু বিপনী বিতান ও শপিংমলকে অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রয় করার অপরাধে সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেনসহ আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।