1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল মহানগর শিবিরের মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল মহানগর শিবিরের মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরী শাখা। আজ ১৯ শে মার্চ বুধবার বিকেল চারটায় নগরীর টাউন হল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডাক্তার রেজওয়ানুল হক। মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।

আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, মহানগরীর অফিস সম্পাদক ইকরামুর রহমান, প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনিরুল ইসলাম, অফিস সম্পাদক ওবায়দুর রহমান, মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হক, মাদ্রাসা সম্পাদক মুহিবুল্লাহ আরাফাত, ছাত্র কল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা: রেজওয়ানুল হক বলেন, ইহুদিরা মুসা (আঃ) থেকে শুরু করে সভ্যতার উত্থান পতনের প্রতিটি পড়তে পড়তে বিশ্বাসঘাতকতা করেছে, এই পৃথিবীতে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার বেশির ভাগই সৃষ্টি করেছে ইহুদিরা। যুদ্ধ বিরতির নামে বহু নাটক করে আবার সেই যুদ্ধবিরতি নিজেরাই ভঙ্গ করে বহু শিশুদের হত্যা করেছে। ইসরাইল পশ্চিমে শক্তি ও আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় এবং সমর্থনে এই ধরনের গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করুন এবং এখনই ইজরায়েলিদের বিচারের মুখোমুখি দাঁড় করান।
একটি মুসলিম রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস এর মাধ্যমে জাতিসংঘের প্রতি এই গণহত্যা বন্ধের আহ্বান জানানোর দাবি তোলেন। জাতিসংঘের প্রতি আরো আহ্বান জানান, মানবতার কথা শুধু মুখে না বলে কাজের মাধ্যমে তার প্রমাণ দিন। ভারত ইসরাইল সহ সারা বিশ্বে মুসলিমদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তার প্রতিবাদে বিশ্বের সকল আন্তর্জাতিক সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ