1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল প্রেসক্লাবে ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠানে আবেগাপ্লুত সাংবাদিক ও স্বজনরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল প্রেসক্লাবে ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠানে আবেগাপ্লুত সাংবাদিক ও স্বজনরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যাবাহী বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে ‘স্বজন স্মরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে অংশ নেন প্রয়াত সাংবাদিক বা সদস্যদের স্বজনরা। অনুষ্ঠানে প্রয়াত সদস্য-সহকর্মীদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক এবং প্রয়াতদের স্বজনরা।
এর বিকেল ৪টায় ক্লাবের তৃতীয় তলার হলরুমে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠান শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন ‘স্বজন স্মরণ’ উদ্যাপন উপ-পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়দুল হক চাঁন। এছাড়াও স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সদস্য নূরুল আলম ফরিদ, নাসিমুল আলম, কাজী মকবুল হোসেন, সাবেক সভাপতি কাজী আল মামুন, ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, স্মরণিকা প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেবাশীষ চক্রবর্তী, সদস্য সচিব এম মোফাজ্জেল, নির্বাহী সদস্য মঈনুল ইসলাম সবুজ, ক্লাব সদস্য শাহে আলম প্রমুখ।
বক্তারা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের বিভিন্ন স্মৃতি তুলে আলোচনা করেন। তারা বলেন, আমরা যাঁদের হারিয়েছি তাদের স্বজনদের শান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। তবে আমরা বলতি পারি, বিগত দিনেও আমরা প্রয়াত সদস্যদের স্বজনদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও প্রেসক্লাব আপনাদের পাশে থাকবে।
এসময় বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ। পরে প্রয়াত স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর আগে প্রেসক্লাব প্রায়ত সদস্যদের নিয়ে প্রতি বছরের ন্যায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এসময় প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ