
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের নিবাসী মো: নাসির উদ্দিন শরীফের পিতা আঃ মালেক শরীফ(৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি——- রাজিউন) ১৪মার্চ শুক্রবার রাত ১২টায় ঢাকা মাদারটেক নন্দীপাড়া নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। মরহুমের মরদেহ ১৫মার্চ শনিবার উজিরপুরের বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে নিজ বাড়িতে জোহর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর আগে স্ত্রী, ৩পুত্র, ৪কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রেখেগেছেন । মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন – আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক ও গন মানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা বিএনপির যুগ্ন- আহবায়ক সরদার মো: সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো:মোয়াজ্জেম হোসেন জুগলু। মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, পৌর বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম খান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আঃ লতিফ শরীফ, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আঃ হালিম হাওলাদার, বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান শাহিন সিকদার, বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু, উজিরপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ইলিয়াস হোসাইন মোমেনি, ও মাওলানা তরিকুল ইসলাম, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাসেম সেন্টুসহ সকল সাংবাদিক বৃন্দ উপস্থিতি ছিলেন।