
বাকেরগঞ্জ প্রতিনিধি ( বরিশাল): জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের হাতেই ধানের শীষ ও বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতা ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদার। তিনি গতকাল পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদার আরো বলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান জাতীয়তাবাদী দল বিএনপিকে গনতান্ত্রিক উপায় ঢেলে সাজিয়েছেন এবং তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের পক্ষে থেকে নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন,এ কারণেই তিনি জনগণের কাছে আজ অনন্য উচ্চতায় এবং বাকেরগঞ্জে সবচেয়ে জনপ্রিয় নেতা।
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দুলালের সঞ্চালনায় ও ডাঃ রেজাউল হক ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। পাদ্রী শিবপুর ইউনিয়ন ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিঞা, বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান রুবেল জোমাদ্দার , উপজেলা বিএনপির সদস্য এম আর ইসলাম খায়রুল,প্রমুখ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডঃ রেজাউল হক ফরিদ, মোঃ ফারুক মৃধা, যুগ্ম আহ্বায়ক শাহজালাল সুমন , ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল মৃধা, যুবদল নেতা সোহাগ মোল্লা ও জহিরুল ইসলাম সহ প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপির ইফতার মাহফিলে। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান স্বতঃস্ফূর্ত বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন আমরা সবাই মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ উপজেলা গড়তে ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে আহ্বান জানান। ইফতার মাহফিলে ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।